1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঐতিহাসিক কান্তজী মন্দির থেকে যুগল বিগ্রহের নৌপথে দিনাজপুর রাজবাড়ী গমন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
ঐতিহাসিক কান্তজী মন্দির থেকে শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ কড়া নিরাপত্তায় নৌপথে দিনাজপুর রাজবাড়ীতে গমন করেছে। প্রায় তিন শত বছরের এই ঐতিহ্যে হাজারো ভক্তের সমাগম ঘটে।

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী কান্তজী মন্দির থেকে শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ রাজ প্রথার চিরাচরিত নিয়মে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নৌপথে দিনাজপুর রাজবাড়ীতে গমন করেছে। শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরই এই আয়োজন হয়, যা প্রায় তিন শত বছর ধরে চলে আসছে। এবছরও ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার ভোর থেকেই হাজার হাজার ভক্ত কান্তজী মন্দিরে সমবেত হন।

পূজা-অর্চনা শেষে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর কড়া নিরাপত্তায় যুগল বিগ্রহ কান্তজী ঘাটে নিয়ে যাওয়া হয়। এরপর ঢেপা নদী পথে নৌকা যোগে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গমনকালে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন, সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা।

প্রথা অনুযায়ী রাজবাড়ী পৌঁছানোর পথে কালিয়া কান্তজীর নৌযান ঢেপা নদীর প্রায় ৪৬টি ঘাটে বিরতি নেবে, যাতে দুই পাড়ে অবস্থানরত হাজারো ভক্ত যুগল বিগ্রহের পূজা ও দর্শন করার সুযোগ পান। এই নৌযাত্রা দিনাজপুরের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, যা স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের ভক্তদের মন জয় করে আসছে যুগ যুগ ধরে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট