1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কালীগঞ্জে ক্রয়কৃত জমি ও বাড়ি দখল ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে ক্রয়কৃত জমি ও বাড়ি দখল এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. আব্দুল ওহাব। তিনি প্রতারক লতিফুল আলম সহিদুলের শাস্তি দাবি করেছেন।

ঝিনাইদহের কালীগঞ্জে ক্রয়কৃত জমিসহ বাড়ি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. আব্দুল ওহাব। শনিবার কালীগঞ্জ উপজেলা শহরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।

আব্দুল ওহাব জানান, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌর শহরের ফয়লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে লতিফুল আলম সহিদুলের কাছ থেকে তিনি ৫ শতাংশ জমিসহ একটি পুরাতন বাড়ি ক্রয় করেন। জমি ক্রয়ের পর বিক্রেতা সহিদুল আবেদন করেন, পরিবারসহ ৫ মাস ওই বাড়িতে থাকার সুযোগ দিতে। মানবিক কারণে তিনি এতে রাজি হন। পরে জমির নামজারি সম্পন্ন করে খাজনাও হালনাগাদ করেন।

কিন্তু নির্ধারিত সময় শেষে বাড়ি ছাড়তে বললে সহিদুল তালবাহানা শুরু করেন। বিভিন্ন শালিস বৈঠক ও থানায় সমঝোতার চেষ্টা করেও তিনি বাড়ি ছাড়েননি। ওহাব দাবি করেন, সহিদুল ক্রয়কৃত জমি বাবদ ব্র্যাক ব্যাংক ঝিনাইদহ শাখা থেকে তার বাবার নামে ৬ লাখ ৫০ হাজার টাকার ঋণ নিয়েছিলেন। বাধ্য হয়ে তিনি সুদ মওকুফের আবেদন করে আরও ৩ লাখ ৫১ হাজার টাকা পরিশোধ করে ব্যাংক থেকে বাড়িটি মুক্ত করেন। এ পর্যন্ত জমি ও আইনি লড়াইয়ে প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি।

অভিযোগ করে তিনি আরও বলেন, বাড়ি ফেরত দেওয়ার পরিবর্তে সহিদুল তার কাছে আরও ৭ লাখ টাকা দাবি করছেন, যা চাঁদাবাজির শামিল। এ ছাড়া সহিদুল বিভিন্ন প্রতারণার মামলায় আসামি এবং ইতোমধ্যেই দুইবার জেল খেটেছেন। বর্তমানে তিনি আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেছেন, যা বিচারাধীন রয়েছে।

আব্দুল ওহাব অভিযোগ করেন, প্রতিপক্ষ তার নামে ৬টি হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছে এবং স্থানীয় সাংবাদিকদের বিভ্রান্ত করতে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছে। তিনি জানান, সহিদুল শুধু তাকে নয়, নিজের আত্মীয়-স্বজনদেরও সুদের মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল ওহাব ক্রয়কৃত জমিসহ বাড়ি দখল থেকে মুক্তির দাবি জানান এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারক লতিফুল আলম সহিদুলের শাস্তির দাবি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট