1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় ছাত্রদল নেতা আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে এলাকাবাসী সবাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

খুলনার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আ. ন. ম. মুরাদের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় এই নেতার স্মরণে রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সেনহাটি স্কুল অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে তাকে স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা শেখ আবু হোসেন বাবু এবং প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান রানা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, সাবেক ছাত্রনেতা শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রুনু এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আবেগাপ্লুত হয়ে বলেন, আ. ন. ম. মুরাদ শুধু একজন সংগঠকই নন, তিনি ছিলেন তরুণদের প্রেরণার উৎস। ছাত্র রাজনীতির মাধ্যমে তৃণমূলে শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তার সহজ-সরল স্বভাব, মমতা ও মানবিকতা এখনও মানুষের হৃদয়ে বেঁচে আছে।

স্মরণসভায় অংশগ্রহণকারীরা জানান, মুরাদের মৃত্যুতে দিঘলিয়া একজন নিবেদিতপ্রাণ নেতা ও স্বপ্নদ্রষ্টাকে হারালো। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ তার জন্য অশ্রুসিক্ত প্রার্থনা করেন এবং আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট