1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বোনের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে বোনের জমি থেকে দুইটি রেইনট্রি গাছ কেটে বিক্রি করেছে ভাই আবুল কাশেম। এতে বাধা দিলে বোন রোকেয়া বেগম ও তার সন্তানরা মারধরের শিকার হন।

ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে বোনের পৈত্রিক সম্পত্তির জমি থেকে দুইটি বড় রেইনট্রি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সংঘর্ষে বোন রোকেয়া বেগম (৫৫), তার ছেলে ও মেয়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মালিয়াট ইউনিয়নের পারখিদ্দা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মৃত আব্দুল গণী বিশ্বাসের ছেলে আবুল কাশেম ও তার দুই বোনের মধ্যে রোকেয়া বেগম ছোট। প্রায় ৩০ বছর আগে রোকেয়া বেগমের স্বামী মৃত শাহজান শেখ জমিতে কয়েকটি রেইনট্রি গাছ রোপণ করেন। এর মধ্যে সম্প্রতি দুইটি গাছ কাটতে উদ্যোগ নেন আবুল কাশেম।

রোকেয়া বেগম জানান, তার নামে রেকর্ডকৃত প্রায় ৯ শতাংশ জমি তারা ভোগদখল করে আসছেন। জমিতে বিভিন্ন ফলজ গাছও রয়েছে। কিন্তু গত ২২ আগস্ট খবর পান তার ভাই গাছ বিক্রির পরিকল্পনা করছে। স্থানীয়দের মাধ্যমে আলোচনার আশ্বাস দেওয়া হলেও ২৩ আগস্ট আবুল কাশেম লোকজন নিয়ে জোরপূর্বক দুইটি রেইনট্রি গাছ কেটে নেয় এবং বাধা দিতে গেলে রোকেয়া বেগম ও তার সন্তানদের মারধর করে আহত করে।

পরে রোকেয়া বেগম থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ আবুল কাশেমকে গাছ কাটতে নিষেধ করে। কিন্তু তিনি পুলিশের নির্দেশ অমান্য করে দুই দিন পর আবার গাছ কাটেন। এ কারণে আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হলেও তা উপেক্ষা করে গাছ বিক্রি করা হয়।

তত্তিপুর ফাঁড়ির আইসি এসআই শামিম বলেন, “বিষয়টি জানার পর আমি আবুল কাশেমকে গাছ কাটতে নিষেধ করি। কিন্তু তিনি বলেন, আমার বাবার লাগানো গাছ আমি বিক্রি করব। এমনকি আদালতের ১৪৪ ধারাকেও তিনি মানেননি। বর্তমানে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট