1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল হক পদত্যাগ করেছেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁর পদে থাকা নিয়ে আপত্তি ওঠে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকে তাঁর পদে থাকা নিয়ে আপত্তি ওঠে। এরপর তাঁকে প্রধান কার্যালয় থেকে বদলি করে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে পাঠানো হয়। সর্বশেষ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি সাংবাদিকদের জানান, “মেজবাউল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।”

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের একাধিক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টা চাপের মুখে দায়িত্ব ছাড়েন। গত বছরের ৫ আগস্টের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকেও আর প্রকাশ্যে দেখা যায়নি। পরে অন্তর্বর্তী সরকার নতুন গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়।

মো. মেজবাউল হক ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক পদে উন্নীত হন এবং সেদিনই তাঁকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন তিনি কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সেই সময়ে তিনি আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন ডিজিটাল লেনদেন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তাঁর পদত্যাগকে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদত্যাগ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্বে চলমান অস্থিরতা ও নীতি পরিবর্তনের ধারাবাহিকতাকেই ইঙ্গিত করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট