1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ইসির ওয়েবসাইটে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন।

  • নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতি চালু।

  • নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ।

  • বর্তমান সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

  • জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার রাজধানীতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করবে। এ কর্মসূচি তিন দিনব্যাপী চলবে, তবে প্রতিটি দল নিজস্বভাবে তা পালন করবে।

জামায়াত ছাড়া কর্মসূচিতে অংশ নেবে—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এ কর্মসূচি আগামী নির্বাচনের পূর্বাভাস হিসেবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট