1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

দিঘলিয়ায় প্রেসক্লাব দপ্তর সম্পাদকের বিরুদ্ধে আপত্তিকর পোস্টের নিন্দা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশরাফ হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। প্রেসক্লাব নেতারা দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেছেন।

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশরাফ হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ বিষয়ে আশরাফ হোসেন থানায় লিখিত অভিযোগও দাখিল করেছেন।

অভিযোগে আশরাফ হোসেন উল্লেখ করেন, সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তাকে সামাজিকভাবে হেয় করা এবং তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সজিবুল খাঁন আপত্তিকর ভাষায় পোস্ট করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মো. শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের কার্যকলাপ না করে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, সামাজিক ও পেশাগত মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে যেকোনো ধরনের কুরুচিপূর্ণ পোস্ট গণমাধ্যমের স্বাধীনতা এবং ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত। তাই দ্রুত তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান প্রেসক্লাব নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট