1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ঝিনাইদহে আমাসুফ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র‍্যালি শেষে সভায় মানবাধিকার রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে শহরের পার্কপাড়ায় সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহরের আহার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আমাসুফ জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাসুম জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আবু সিনা, ফরিদুল ইসলাম কুদ্দস, সামসুল আলম, সাঈদ হাসান, সাইফুল হক সিরাজী, রুহুল কুদ্দুস, মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুর রহমান সালাফী এবং ব্যারিস্টার মো. তরিকুল ইসলাম।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা বলেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শুরু থেকেই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছে। আগামীতেও সংগঠনটি আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট