1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সমর্থন চাইলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
তারেক-রহমান

রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি আসন্ন নির্বাচনে শিক্ষকদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক বৃহৎ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন। তারা অবসরের বয়স ৬৫ নির্ধারণ, চাকরি জাতীয়করণ, বেতন বৈষম্য দূরীকরণ এবং কল্যাণ তহবিল বৃদ্ধিসহ চার দফা দাবি উপস্থাপন করেন।

বক্তৃতায় তারেক রহমান বলেন, “অতীতের ভালো দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, খারাপ দৃষ্টান্ত বর্জন করতে হবে। প্রভাবশালী রাষ্ট্র গঠনে জ্ঞান, মেধা ও মননের বিকাশ অপরিহার্য। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনন্য।”

তিনি আরও বলেন, শিক্ষকদের প্রকৃত সম্মান নিশ্চিত করতে হলে তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের বিশেষ ভূমিকার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

এ সময় তারেক রহমান শিক্ষাখাতে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি দেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা জানান, তারেক রহমানের প্রতিশ্রুতি তাদের আন্দোলনে নতুন প্রেরণা যোগাবে এবং নীতিনির্ধারণে শিক্ষকদের ভূমিকা আরও সুদৃঢ় হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট