1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শিশু জিসান হত্যা: আসামি ফয়সালের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, মানববন্ধন ও মামলা দায়ের

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় ৭ বছরের শিশু জিসান হত্যায় জড়িত ফয়সালের বাড়ি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসীর মানববন্ধনে ফাঁসির দাবি।
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায়  ৭ বছরের শিশু জিসানের হত্যাকাণ্ডে জড়িত ফয়সালের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ দিয়েছে বিক্ষুপ্ত জনতা। জিসানের পিতা মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে তিন জনের নামে মামলা দায়ের করেছে। হত্যার সাথে জড়িত তিন আসামিকে পুলিশ আটক করেছে। শিশু জিসানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী ।
রবিবার (১২ অক্টোবর) মানববন্ধন শেষে বেলা আনুমানিক সোয়া ১১ টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং মন্ডল মিলের শ্রমিকরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
নিহত জিসানের পিতা মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে রবিবার ফয়সালসহ তার পিতা-মাতাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর -৪ তাং ১২/১০/২০২৫।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তার পিতা জিএম হান্নান (৫২), মাতা মাহিনুর বেগম (৪৫) কে গ্রেপ্তার করেছে।
দিঘলিয়া থানা সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মন্ডল বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিসানের ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পিতার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল তার পিতা জিএম হান্নান ও তার মাতা মাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় দেয়াড়া খেয়াঘাটে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন শেখ আবু জাফর, অধ্যাপক মনিবুর রহমান, শেখ মাহবুব আলম, মোল্লা নাজমুল হক, মোঃ জহিরুল ইসলাম, জিয়াউদ্দিন মিলটন, মোল্লা রাজু আহমেদ, মাহামুদুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, হালিম খলিফা, রাজীব আহমেদ, সোহেল জাফর মঈন। মানববন্ধনে বক্তারা  শিশু জিসানকে  হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।
উল্লেখ্য, শনিবার (১১ অক্টোবর) বিকালে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে কোপানো বস্তার ভেতর থেকে শিশু জিসানের মৃতদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ এবং যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল আনুমানিক তিনটার দিকে নিহত জিসান পার্শ্ববর্তী তার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট