1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘তারুণ্যের অগ্রযাত্রা’ সংগঠনের উদ্যোগে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমাজে ইতিবাচক মানসিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক সাইকেল র‍্যালি।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে র‍্যালির সূচনা হয়। এ আয়োজনের উদ্যোক্তা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা’।

র‍্যালির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান এবং ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান।
র‍্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক হয়ে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, এবং সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী।
র‍্যালিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা বলেন, আত্মহত্যা একটি সামাজিক সমস্যা, যা প্রতিরোধে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে। তারা তরুণদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে আহ্বান জানান।

এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে জীবনপ্রেম জাগিয়ে তোলা এবং সমাজে আত্মহত্যা প্রতিরোধে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংগঠনটি ভবিষ্যতে আরও সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট