1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত মাসুম বিল্লাহ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরে জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় জামায়াত নেতা মাসুম বিল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিরোজপুরে জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে এক জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. মাসুম বিল্লাহ (৫০)। তিনি ওই এলাকার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে মাসুম বিল্লাহ বাড়ির পথে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত হঠাৎ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তার চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

আহতের স্ত্রী আখি খানম বলেন, “আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। হামলাকারীদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। আমি হামলাকারীদের চিনি, তারা একই এলাকার মানুষ।”

আহত মাসুম বিল্লাহ জানান, “জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন শেষে সাঈদী ফাউন্ডেশনে নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে মাথায় কোপ দেয়, পরে আবার কয়েকটি কোপ মারে। এটা সম্পূর্ণ পরিকল্পিত হামলা।”

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ হোসেন বলেন, “গুরুতর অবস্থায় এক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, “ঘটনার বিষয়টি আমাদের জানা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট