1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, সাংবাদিকদের ক্ষোভ

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল। কারণ না জানানোয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে এই সিদ্ধান্ত ঘোষণা করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

আগামী ৮ নভেম্বর দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ২৫ অক্টোবর মনোনয়নপত্র বিতরণের সময়সূচি নির্ধারিত ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই প্রধান নির্বাচন কমিশনার মৌখিকভাবে জানান যে “অনিবার্য কারণবশত নির্বাচন ও মনোনয়ন ফরম বিতরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।” তবে তিনি এ সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেননি।

প্রেসক্লাবের সদস্যরা জানিয়েছেন, প্রেসক্লাবের মতো একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই পূর্ব ঘোষণা ছাড়াই নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে শুধু সাংবাদিকরাই নয়, উপজেলা পর্যায়ের সুধীজন ও রাজনৈতিক মহলেও সমালোচনার ঝড় উঠেছে।

একাধিক সিনিয়র সাংবাদিক বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের এমন আকস্মিক সিদ্ধান্ত দিঘলিয়ার সাংবাদিক সমাজের জন্য হতাশাজনক। আমরা চাই গণতান্ত্রিক ধারা বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হোক।”

এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সদস্যরা খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তাদের সহযোগিতায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমাজের দাবি, প্রেসক্লাবের নির্বাচন যেন কোনোভাবেই ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের কারণে বিলম্বিত না হয় এবং গণতান্ত্রিক পরিবেশে তা দ্রুত সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট