1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনো নীতিমালা নেই: হাসনাত আবদুল্লাহ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্তগুলোতে কোনো নীতিমালা নেই। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসিকে অবশ্যই নিয়ম ও নীতিমালার ভিত্তিতে চলতে হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। তারা যেন সকালে ঘুম থেকে উঠে যা মনে হয় তাই সিদ্ধান্ত নেয়। এভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না।”

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচন কমিশন কখনও মাইক, কখনও মোবাইল, কখনও ট্রাইপড, আবার কখনও সূর্য মার্কা অনুমোদন দিচ্ছে। কিন্তু কোন নীতিমালার ভিত্তিতে এসব প্রতীক অনুমোদন বা বাতিল করা হচ্ছে, তা কোথাও স্পষ্ট করা হয়নি। শাপলা কলি কিংবা বেগুন মার্কা অনুমোদনের পেছনেও কোন নীতিমালা নেই— এটা জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন জনগণের প্রতিষ্ঠান, এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নীতিমালা, নিয়ম ও স্বচ্ছতার ভিত্তিতে চলতে হবে। ব্যক্তিগত মত বা মধ্যযুগীয় চিন্তা থেকে সিদ্ধান্ত নিলে জনগণের আস্থা হারাবে নির্বাচন কমিশন।”

এ সময় তিনি আরও যোগ করেন, “আমরা চাই নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানাক— কোন নীতিমালার ভিত্তিতে তারা প্রতীক অনুমোদন করে, আবার কোন নীতিমালার ভিত্তিতে তা বাতিল করে। এই নীতিমালা জনগণের সামনে প্রকাশ করতে হবে।”

পিরোজপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

সাংগঠনিক সফরের অংশ হিসেবে হাসনাত আবদুল্লাহ বলেন, “এনসিপি বরিশাল বিভাগে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা জনগণের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট