1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ভেনেজুয়েলা, ইরান ও নাইজেরিয়ায় মিথ্যা অজুহাতে ‘অর্থহীন যুদ্ধের’ ঝুঁকি নিচ্ছেন ট্রাম্প

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা ও ভিত্তিহীন অজুহাতে যুক্তরাষ্ট্রকে নতুন তিনটি যুদ্ধে জড়িয়ে ফেলার ঝুঁকি নিচ্ছেন বলে সতর্ক করেছেন বিশ্লেষক ও কলামিস্ট টেড স্নাইডার। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য আমেরিকান কনজারভেটিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে বলেন, ট্রাম্প প্রশাসনের আগ্রাসী পররাষ্ট্রনীতি আমেরিকার আন্তর্জাতিক অবস্থানকে বিপন্ন করে তুলছে।

স্নাইডার লিখেছেন, “ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করলেও বাস্তবে তিনি ইরান, ভেনেজুয়েলা ও নাইজেরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে তিনটি নতুন ‘অর্থহীন যুদ্ধ’-এর দিকে ঠেলে দিচ্ছেন।” তার মতে, এসব যুদ্ধের পেছনে কোনো বাস্তব কারণ নেই, বরং তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্যনির্ভর।

তিনি যুক্তি দেন, এই যুদ্ধগুলো আমেরিকার বৈশ্বিক ভাবমূর্তি ধ্বংস করবে এবং সংশ্লিষ্ট অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়াবে। স্নাইডার মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য উদ্ধৃত করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন দাবি ভিত্তিহীন। তিনি প্রশ্ন তোলেন, “যখন ইরান পারমাণবিক হুমকি নয়, তখন তার সঙ্গে যুদ্ধের প্রয়োজন কোথায়?”

ভেনেজুয়েলা প্রসঙ্গে টেড স্নাইডার জাতিসংঘের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে—ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত নয়। তিনি লিখেছেন, “মাদুরো কোনো মাদক সম্রাট নন। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ভেনেজুয়েলায় কেবল অর্থহীনই নয়, বরং বিপর্যয় ডেকে আনবে।”

অন্যদিকে, ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন যে, নাইজেরিয়ায় খ্রিস্টানদের রক্ষার নামে তথাকথিত ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে প্রস্তুত থাকতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। তবে স্নাইডার এই যুক্তিকে ভ্রান্ত বলে উল্লেখ করে বলেন, নাইজেরিয়ায় সংঘাত ধর্মীয় নয়, বরং ভূমি ও সম্পদ দখলসংক্রান্ত স্থানীয় বিরোধ থেকেই সহিংসতা সৃষ্টি হয়েছে।

বিশ্লেষক আরও সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র যদি এই তিনটি দেশে হস্তক্ষেপ করে, তবে বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার ভাষায়, “এগুলো হবে মিথ্যার ওপর দাঁড়ানো যুদ্ধ, যা আমেরিকার জন্য আত্মঘাতী।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট