1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স ম এনামুল হক বলেন, কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। দিনব্যাপী বিভিন্ন সমাবেশে শীর্ষ নেতারা বক্তব্য দেন।

খুলনার দিঘলিয়ায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক বলেন, “বাংলাদেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।” শুক্রবার (২১ নভেম্বর) আসরের পর মোড়লপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি সমসাময়িক রাজনৈতিক সংকট ও নৈরাজ্যের প্রসঙ্গ তুলে কোরআনভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে দেশজুড়ে অরাজকতা, শোষণ, সন্ত্রাস, দুর্নীতি ও আগুন–সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল। খুন–গুম, দখলবাজি ও জ্বালাও-পোড়াও আজও অব্যাহত রয়েছে। মানুষকে এই অস্থিরতা থেকে মুক্তি দিতে হলে “কোরআনের বাংলাদেশ” গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। শোষণমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীই সক্ষম দাবি করেন তিনি।

স্থানীয় নেতা বিল্লাল মোড়লের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাহার মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, দিঘলিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর।

এর আগে স ম এনামুল হক মহেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন রাইসমিল চত্বরে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড জামায়াতের সমাবেশে বক্তব্য রাখেন। মোঃ মেছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদ মাগরিব দিঘলিয়া ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সমাবেশ ফরমাইশখানা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা উত্তর শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ ইলিয়াস হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম এবং দিঘলিয়া ইউনিয়ন শুরা সদস্য মোঃ মুরাদুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট