1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
জনপ্রশাসন মন্ত্রণালয়

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে, এমন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, “সরকারি কর্মচারীরা তাদের সম্পদের বিবরণী গোপনীয়তার সঙ্গে সিলগালা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করবেন”।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দিতে হবে। প্রতি বছরের সম্পদ বিবরণী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার নিয়ম থাকলেও, চলতি বছর বিশেষ কারণে আগামী ৩০ নভেম্বরের মধ্যে হিসাব জমা দিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ২২ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ১৫ লাখ সরকারি কর্মচারীকে ‘সরকারি কর্মচারী আচরণবিধি ১৯৭৯’ এর আওতায় তাদের সম্পদের হিসাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

এ বছরের জন্য সরকারি কর্মচারীরা তাদের সম্পদ বিবরণী নির্দিষ্ট ফরমে পূরণ করে সিলগালা খামে জমা দিতে পারবেন। সোমবারই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্পদ বিবরণী ফরম এবং দাখিলের পদ্ধতি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট