1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহে বেতন বৈষম্য দূর করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মসূচিতে রোগীদের ভোগান্তি দেখা দেয়।

ঝিনাইদহে বেতন বৈষম্য দূর করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালসহ জেলার সব সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালিত হয়।

১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মবিরতিতে অংশ নেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ সময় সংগঠনের সভাপতি রেজাউল আলম, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, প্রবীর কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামানসহ নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমাধারীদের মধ্যে বেতন বৈষম্য রয়ে গেছে। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেডে সুবিধা পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি এখনো পূরণ করা হয়নি। দ্রুত তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান তারা।

কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। সকাল থেকে ফার্মেসি ও প্যাথলজি বিভাগের সামনে লাইন ধরে অপেক্ষা করতে দেখা যায় রোগী ও স্বজনদের।

জেলা সদর হাসপাতাল ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি হাসপাতালগুলোতে একই সময়ে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট