1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে আদিবাসী যুবককে কুপিয়ে জখম: হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহে হুমোদরপুর বিলে মাছ ধরতে গিয়ে আদিবাসী যুবক সুফল বিশ্বাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর স্ত্রী মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঝিনাইদহে এক আদিবাসী যুবককে অতর্কিত হামলার মাধ্যমে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে সদর উপজেলার হরিপুর গ্রামের হুমোদরপুর বিলে এই নৃশংস ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম সুফল বিশ্বাস (৩৫); তিনি সদর উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা এবং বিষ্ণু বিশ্বাসের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে সুফল বিশ্বাস মাছ ধরতে হুমোদরপুর বিলে গেলে হরিপুর গ্রামের আজিবরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আহতের বাবা বিষ্ণু বিশ্বাস। তিনি জানান, কোনো পূর্ববিরোধ ছাড়াই পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঝিনাইদহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট