1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

ঝিনাইদহের কালীগঞ্জে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকেল ৪টায় শহরের সরকারী ভূষণস্কুল মাঠে এ আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা হামিদুল ইসলাম হামিদ। তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের অধিকারের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। আজ তিনি অসুস্থ, জীবন সংকটাপন্ন—আমরা আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কালীগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আবু তালেব এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আব্দুল জলিল।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি এবং বিএনপির সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান রনি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, তার সুস্থতা কামনায় ভবিষ্যতেও এমন অনুষ্ঠান অব্যাহত রাখা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট