1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডাল অপসারণে স্থানীয়দের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডাল পড়ে দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের দাবি—দ্রুত অপসারণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ব্যস্ততম কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে সারি সারি দাঁড়িয়ে থাকা শতবর্ষী রেইনট্রি ও কড়াই গাছ এখন এলাকাবাসীর জন্য ব্যাপক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এসব গাছের মোটা মোটা শাখা-প্রশাখা শুকিয়ে ঝুলে আছে, যা সামান্য ঝড়ো হাওয়াতেই ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বহু রেইনট্রি গাছের শুকনো ও ভারী ডাল যেকোনো মুহূর্তে পড়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। প্রতিদিন শত শত মানুষ, মোটরসাইকেল, পিকআপ ও যাত্রীবাহী যানবাহন এই গাছগুলোর নিচ দিয়ে চলাচল করে। ফলে প্রতিনিয়তই আতঙ্কে থাকতে হয় সাধারণ মানুষের।

স্থানীয় চাউল ব্যবসায়ী অমিত কুমার মুখার্জি বলেন, “অনেকদিন ধরেই রাস্তার পাশের গাছগুলোর ডাল শুকিয়ে ঝুলে আছে। আমরা প্রতিদিন এই পথেই চলাচল করি। কখন কোন শুকনা ডাল মাথার ওপর ভেঙে পড়ে—এই ভয় নিয়ে চলতে হয়। কয়েক বছর আগে নতুন বাজার এলাকায় একটি শুকনো ডাল পড়ে পল্লী বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীর গর্ভবতী স্ত্রী মারা গিয়েছিলেন। আবার যেন এমন ঘটনা না ঘটে, দ্রুত শুকনা ডালগুলো কাটতেই হবে।”

এই পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ ডাল অপসারণের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়কের পাশের গাছের শুকনো ডালপালা মানুষের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে পারে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে। খুব শিগগিরই ঝুঁকিপূর্ণ ডাল কাটার কাজ শুরু হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে। সড়কের গাছগুলো পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট