1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি আকাশযোগ আরও একধাপ এগোতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে—এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ–কে তিনি এই তথ্য জানান।

পাকিস্তানের ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার ইকবাল হুসাইন বলেন, “হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।”

তিনি আরও জানান, ভারতীয় আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একই নিয়মেই চলবে যেমন ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে থাকে। এতে ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা থাকবে না।

যদিও বাংলাদেশের ফ্লাইট চালুর প্রস্তুতি এগিয়ে চলছে, পাকিস্তানি এয়ারলাইনসের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। ভারতের আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানি উড়োজাহাজ ঢাকায় আসতে পারছে না। ফলে শিগগিরই তাদের ফ্লাইট চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বক্তৃতায় ইকবাল হুসাইন খান দক্ষিণ এশিয়ার বাণিজ্য, আঞ্চলিক সংযোগ ও সহযোগিতার বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “সীমিত প্রবেশাধিকার, সীমান্তে বিধিনিষেধ ও আঞ্চলিক রাজনীতি এখনো এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় বাধা।”

ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট শুরু হলে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক যোগাযোগ, বাণিজ্য এবং মানুষের চলাচল আরও সহজ হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ রুট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট