1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে ১৫টি জাহাজ চলাচল বন্ধের উদ্যোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের ওপর বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে বলেন, অন্তর্বর্তী সরকারের কনটেইনার টার্মিনাল হস্তান্তরের উদ্যোগ নেওয়ার আইনি কর্তৃত্ব নেই। তাঁর মতে, এই প্রক্রিয়া সংশ্লিষ্ট আইন ও নীতিমালা লঙ্ঘন করে পরিচালিত হয়েছে। তাই জারি করা রুল যথাযথ ঘোষণা করা হলো।

অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি ফাতেমা আনোয়ার রায়ে দ্বিমত পোষণ করে বলেন, রিট আবেদনটি অপরিপক্ব। কারণ সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি; ফলে আবেদনকারীর রিট করার এক্তিয়ারও নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রীয় নির্বাহী কার্য পরিচালনার পূর্ণ ক্ষমতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তাই তিনি জারি করা রুল খারিজ করে দেন।

বিভক্ত রায় ঘোষণার পর মামলার নথি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়েছে। আইনজীবীরা জানান, প্রধান বিচারপতি এখন তৃতীয় বেঞ্চ নির্ধারণ করবেন, যিনি বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন।

রিটকারী পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রিটের বিষয়টি এখনো বিচারাধীন। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সরকার এনসিটি হস্তান্তর নিয়ে কোনো পদক্ষেপ নিলে তা অন্যায্য হবে। কারণ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল যথাযথ ঘোষণা করে আমাদের পক্ষে রায় দিয়েছেন। তাই সরকারের অপেক্ষা করা উচিত।

গত ২৬ এপ্রিল এক পত্রিকায় প্রকাশিত “নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে”—শিরোনামের প্রতিবেদন যুক্ত করে এ রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটে দাবি করা হয়, দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তর করা হলে তা পিপিপি আইন, ২০১৫ এবং পিপিপি প্রকল্প বাস্তবায়ন নীতিমালা, ২০১৭ লঙ্ঘন করবে।

গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করে জানতে চান—কেন এই চুক্তি প্রক্রিয়াকে স্বেচ্ছাচারি ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না। একই সঙ্গে কেন পিপিপি আইনের আওতায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, এম মাহবুবউদ্দিন খোকন, আহসানুল করিম ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার বিভক্ত রায় দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট