1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। ক্যাম্পে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনাও করা হয়।

দিনাজপুরের কাহারোল উপজেলায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার নির্দেশনায় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান সর্দার এর তত্ত্বাবধানে ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চক প্রাণ কৃষ্ণ গ্রামে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে এলাকাবাসী সাধারণ রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধসহ প্রাথমিক চিকিৎসা সেবা পান। গ্রামাঞ্চলের বহু মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় এ উদ্যোগকে তারা স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন।

ক্যাম্পে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম–এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, গ্রামীণ জনগণের পাশে দাঁড়ানো বিএনপির দীর্ঘদিনের অঙ্গীকার, আর এই ধরনের সামাজিক কার্যক্রম জনগণের আস্থা আরও বাড়িয়ে তুলবে।

এলাকার সাধারণ মানুষ এ ধরনের জনসেবামূলক উদ্যোগকে অভিনন্দন জানিয়ে জানান, নিয়মিত চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা পেলে তারা আরও উপকৃত হবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট