1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

হরিণাকুন্ডুতে মহিলাদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত, সংগঠিত হওয়ার আহ্বান নেতাদের

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মহিলাদলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতারা সংগঠিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অনুষ্ঠিত হয়েছে মহিলাদলের নির্বাচনী উঠান বৈঠক। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর মহিলাদলের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের মহিলাদল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু পৌর মহিলা দলের সভাপতি রেহেনা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম মজিদ। তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এ নির্বাচনে মহিলাদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পী, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা খাতুন এবং সাধারণ সম্পাদক সালমা খাতুন।

সভায় বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন আনতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। বক্তারা উপস্থিত মহিলাদল নেত্রীদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

নেতৃবৃন্দের বক্তব্যে আরও বলা হয়, মহিলাদল হচ্ছে তৃণমূল পর্যায়ে বিএনপির শক্তি এবং তাদের সক্রিয় ভূমিকা নির্বাচনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম। এ কারণেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোটের প্রচারণা জোরদার করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট