1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

খুলনার দিঘলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করেন।

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনায় খুলনার দিঘলিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তিনি সুস্থ হয়ে আবারো দেশের সেবায় নিয়োজিত হতে পারেন—এ জন্য দেশবাসীর কাছে দোয়া চান। একই সঙ্গে দেশের শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন স্টার ২ নং গেট বাজার মসজিদের পেশ ইমাম মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, এস এম শামীম, মোঃ হাবিবুর রহমান মল্লিক, আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেলসহ প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির উদ্দিন বিপ্লব।

এ ছাড়া ঢাকা মুগদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পলাশসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজনরা দোয়া মাহফিলে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট