1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামি শাহিন মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

খুলনার দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ শাহিন মিয়া (২৯) নামে ওই আসামিকে আটক করা হয়।

দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম–এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার গোয়ালপাড়া এলাকা থেকে শাহিন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি গোয়ালপাড়া এলাকার মোঃ আলী হোসেন মোল্লার ছেলে।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

স্থানীয়রা পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের দমন করা গেলে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

দিঘলিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী, অস্ত্রধারী ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করা হবে। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “নিরাপদ দিঘলিয়া গড়তে যা কিছু প্রয়োজন, থানা পুলিশ তা বাস্তবায়ন করবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট