1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশন–এর উদ্যোগে আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই পরীক্ষা সোমবার শেষ দিনে শেষ হয়।

উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় কালীগঞ্জ উপজেলার ১৯টি কিন্ডারগার্ডেন ও প্রি-ক্যাডেট বিদ্যালয়ের মোট ৭৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার্থীরা প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরীক্ষা কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি ভূষণ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা রহুল আমিন। তিনি জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিব এবং বাংলাদেশ কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ভূষণ শিশু একাডেমির অধ্যক্ষ হামিদুর রহমান বলেন, উপজেলাভুক্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম জানান, এবছর বৃত্তি পরীক্ষায় প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বাংলা ও ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান—এই দুটি বিষয়ের ওপর পরীক্ষা গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট