1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দলীয় প্রার্থী হচ্ছেন না ডা. তাসনিম জারা, ঢাকা-৯ থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়বেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ঢাকা-৯ আসনে কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ডা. তাসনিম জারা।

ঢাকা-৯ আসনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পোস্টে ডা. তাসনিম জারা খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে বলেন, তিনি এই এলাকারই সন্তান। খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তবিক প্রেক্ষাপটে তিনি দলীয় প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপির এই নেত্রী বলেন, তিনি এলাকার মানুষ ও দেশের জনগণের কাছে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার এবং মানুষের জন্য লড়াই করার ওয়াদা করেছিলেন। পরিস্থিতি যাই হোক না কেন, সেই ওয়াদা তিনি রক্ষা করবেন। সে কারণেই এই নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় প্রার্থী না হওয়ার চ্যালেঞ্জের কথাও খোলাখুলি তুলে ধরেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তার থাকবে না। তার একমাত্র শক্তি ও ভরসা হলো সাধারণ মানুষ। সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে তিনি জনগণের সমর্থন প্রত্যাশা করেন।

পোস্টের শেষ অংশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আইনি প্রক্রিয়া তুলে ধরেন ডা. তাসনিম জারা। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হতে হলে ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হবে। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে। অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করা কঠিন উল্লেখ করে তিনি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

এছাড়া, এর আগে যারা তার নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছেন, তাদের প্রতিও সম্মান জানিয়ে তিনি বলেন— সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কেউ অনুদান ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে। বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্য নির্দিষ্ট ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও শিগগিরই প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

ডা. তাসনিম জারার এই ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-৯ আসনের রাজনীতিতে নতুন আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট