1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা: নির্বাচন সামনে রেখে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ইউএনও।

খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হারুন অর রশিদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

ইউএনও আরও জানান, মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে উপজেলার খেয়াঘাট ও ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখা হবে। এছাড়াও সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা, বাজার মনিটরিং জোরদার এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদের আয়োজনে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির এই মাসিক সভা সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।

সভায় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামালসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মোঃ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ আলম, বারাকপুর ইউপি প্রশাসক পুষ্পেন্দু দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুর নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত, ইউপি সচিব, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপজেলার সামগ্রিক উন্নয়ন, নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট