1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে মনোনয়নপত্রের অনুলিপি জমা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে মনোনয়নপত্রের ছায়া কপি জমা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আজিজুল বারী হেলালের মনোনয়নপত্রের ছায়া কপি জমা দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়।

মনোনয়নপত্রের অনুলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। এ ছাড়া দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোল্যা মনিরুজ্জামান, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, বিল্লাল মোল্লা, মাস্টার আবুল কালাম আজাদ, শেখ মোসলেম উদ্দিন, শেখ আসাদুজ্জামান, অ্যাডভোকেট সেতারা বেগম, রিনা পারভিন, শিখা বেগম, খন্দকার ফারুক হোসেন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, আরিফুল ইসলাম হাসান, আব্দুল কাদের জনি, ইউপি সদস্য শেখ মোহাম্মদ আলী মিন্টু, বাদশা গাজী, বাকের শিকদার, তৈয়েব মোল্লা, আল-আমিন শেখ, মোহাম্মদ আলী টুটুলসহ বহু নেতাকর্মী।

মনোনয়নপত্রের অনুলিপি জমাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নির্বাচনী আমেজ আরও স্পষ্ট হয়ে ওঠে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আজিজুল বারী হেলালের নেতৃত্বে খুলনা-৪ আসনে গণমানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট