1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
তীব্র শীতে ঝিনাইদহে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে অসহায়, গরিব ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঝিনাইদহের জনজীবন। শীতের এই কঠিন সময়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের এইচএসএস সড়কে অবস্থিত বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহ শাখা কার্যালয়ে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকার অসহায়, গরিব, দুস্থ, নির্যাতিত ভিকটিম ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদর উপজেলা শাখার সভাপতি আহম্মেদ হোসেন, সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদস্য ডা. মুন্সী রেজা সেকেন্দার। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ কবীর, কামরুজ্জামান পিন্টু, প্রফেসর রুহুল আমিন, এস এম তালেবুল ইসলাম এবং মানবাধিকার কর্মী সাইদুর রহমান বাদশাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষ যেন কষ্টে না থাকে— সেই মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়। মানবিক এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সামান্য হলেও উষ্ণতা এনে দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট