1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলারও অবরুদ্ধ করা হয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তার মালিকানাধীন বিভিন্ন দেশে থাকা ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি মার্কিন ডলার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে এই আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পৃথক আবেদনের ভিত্তিতে জাবেদসহ ছয়জনের নামে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ারও অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মশিউর রহমান এসব সম্পদ জব্দ ও অর্থ অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা সম্পদের বিস্তৃতি অত্যন্ত বিস্ময়কর। যুক্তরাষ্ট্রে তার মালিকানাধীন রয়েছে ৪০টি বাড়ি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনামে ৪টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট, ভারতে ৯টি এবং ফিলিপাইনে ২টি বাড়ি। এসব সম্পদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার আদালতের নির্দেশে অবরুদ্ধ করা হয়েছে।

সিআইডির আবেদনে আদালত জাবেদসহ সংশ্লিষ্ট ছয়জনের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন, যার বাজারমূল্য চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ টাকা বলে জানানো হয়েছে। এসব শেয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা ছিল বলে তদন্তে উঠে আসে।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর তাকে আর পরবর্তী সরকারে মন্ত্রিত্বে দেখা যায়নি।

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগমুহূর্তে তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমান। এর পরপরই তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

আইন সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশে অর্জিত সম্পদ জব্দের এই আদেশ দুর্নীতিবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ পুনরুদ্ধারের পথ আরও সুগম হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট