1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছী ও বারোবাজার ইউনিয়নে পৃথকভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিকাল ৩টায় রাখালগাছী ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জুমারত আলী জুম্মা। অপরদিকে সন্ধ্যা ৬টায় বারোবাজার ইউনিয়নে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

উভয় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সদস্য ও শ্রমিক নেতা শাহাবুদ্দিন আহমেদ এবং রাকিব হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী রাশেদ খাঁন।

প্রধান বক্তার বক্তব্যে রাশেদ খাঁন বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয়। তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। তার রুহের মাগফিরাত কামনায় আজ আমরা সবাই মন খুলে দোয়া করছি।

রাশেদ খাঁন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি বলেন, তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন—এই দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সবশেষে তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে বিশেষ দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট