1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের প্রথম হামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের প্রথম হামলা

যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (ATACMS) ব্যবহার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ব্রিয়ানস্ক অঞ্চলের কারাচেভ শহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয় এবং একটি ধ্বংসাবশেষ একটি সামরিক স্থাপনায় পড়ে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির সামরিক বাহিনী জানায়, ব্রিয়ানস্ক অঞ্চলের একটি গোলাবারুদের গুদামে হামলা চালানো হয়, যা সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইউক্রেনের সংবাদমাধ্যম বলছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেন নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইউক্রেনের রাশিয়ার ভূখণ্ডে হামলা কৌশলগত গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে দূরপাল্লার অস্ত্র ব্যবহারে ইউক্রেনের সক্ষমতা স্পষ্ট হয়েছে।

এই হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই অস্ত্র ব্যবহার রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কেও নতুন মাত্রা যোগ করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট