1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা

রমজানেই ৫০ সংরক্ষিত নারী আসনের নির্বাচন, ঈদের আগেই তফসিল ঘোষণা: ইসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
নতুন নির্বাচন কমিশন রোববার শপথ নেবে

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদের আগেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা বেশি সময় নেব না। ঈদের আগেই তফসিল ঘোষণা করা হবে।”

কোন দল কতটি সংরক্ষিত নারী আসন পেতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি আসন পেতে হলে কোনো দলকে সাধারণ নির্বাচনে অন্তত ৬টি সংসদীয় আসনে জয়ী হতে হবে। সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ফলাফলের মধ্যে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়লাভ করেছে ৬টি আসনে। তবে আইনি জটিলতার কারণে দুটি আসনের ফলাফল এখনো ঘোষণা হয়নি।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণার পর দলগুলো তাদের প্রার্থী মনোনয়ন ও কৌশল নির্ধারণে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট