1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
রমজান উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে নিম্ন আয়ের তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সম্বলিত ফুড প্যাক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন এমপি মাওলানা আবু তালিব।

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে উপজেলার শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা ডি.আই.টি মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন মাওলানা আবু তালিব। তিনি বলেন, পবিত্র রমজান মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তিদেরও মানবিক এসব উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জানা গেছে, মানবিক সহায়তার অংশ হিসেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন–এর চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দীন–এর সৌজন্যে উপজেলার তিন শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে এই ফুড প্যাক বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী, যা একটি পরিবারের কয়েকদিনের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে।

প্রতিটি ফুড প্যাকে ছিল ২৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম গুঁড়া দুধ এবং ১ প্যাকেট সেমাই। এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক, কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি ঈশা খাঁসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কর্মসূচি নিয়মিত চালু রাখার পরিকল্পনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট