1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও ককটেল বিস্ফোরণ, পুড়ে গেল আসবাবপত্র ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের থাড রাডার ধ্বংস, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে উদ্বেগ নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ঝুটের গুদামে আহত ৩ হরমুজ প্রণালি উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, আসছে এলএনজি-এলপিজিসহ সাড়ে ৭ লাখ টন পণ্য খামেনি নিহতের পর ইরানের সেনাবাহিনীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা, ব্যারাক ছেড়ে পালাচ্ছেন কিছু কমান্ডার জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

মহেশপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও ককটেল বিস্ফোরণ, পুড়ে গেল আসবাবপত্র

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। আগুনে অফিসের আসবাবপত্র ধ্বংস হয়েছে এবং ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। একই সঙ্গে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে পুড়ে কার্যালয়ে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে থাকা সব আসবাবপত্র আগুনে পুড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা আতঙ্ক ছড়াতে সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও জানান স্থানীয়রা। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আগুনের ঘটনায় অফিসে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী এবং দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে আগুন পাশের স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তবে কার্যালয়ের ভেতরে থাকা অধিকাংশ সামগ্রী আগুনে ধ্বংস হয়ে গেছে।

এ বিষয়ে মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপির সদস্য হামিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়েছিল। গত বুধবার ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ওই বিতর্কের সৃষ্টি হয়। যদিও সেদিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল, তবে সেই ঘটনার জের ধরেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এমন সহিংস ঘটনার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট