1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতা মহড়া

খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, অগ্নিকাণ্ড সচেতনতা মহড়া এবং র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”

প্রধান অতিথির বক্তব্যে খুলনার দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে একটি দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বেড়ে চলেছে। জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ন, বনভূমি উজাড়, নদী ব্যবস্থাপনার অভাব, জলবায়ু পরিবর্তন এবং মানুষের সচেতনতার ঘাটতি এই সমস্যাকে আরও প্রকট করছে।

তিনি আরও বলেন, সরকার পূর্বাভাসের মাধ্যমে আগাম সতর্কতা প্রদান করছে। এর ফলে বৃদ্ধ ও শিশু, গর্ভবতী নারী ও গবাদি পশুদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং পর্যাপ্ত খাবার ও ওষুধের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। বিশেষভাবে সুন্দরবনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবন দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য প্রাকৃতিক দুর্ঘটনার সময় ঢাল হিসেবে কাজ করেছে। এছাড়া, খালপাড় ও সমতল ভূমিতে বনায়ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন স্বাগত বক্তব্যে জানান, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব না হলেও পূর্বাভাস পাওয়া মাত্র জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ও পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষতি ও দেশের সম্পদ রক্ষা করা সম্ভব। তিনি বর্তমান সরকারের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিকে যুগোপযোগী ও কার্যকরী হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, দিঘলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন এই দিবসকে ব্যবহার করে জনগণকে প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদে চলাচল, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জনমালের ক্ষতি কমানোর জন্য সচেতন করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সময়োপযোগী পদক্ষেপ, সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল থাকলে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট