1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি জ্যাকবের রিমান্ড মঞ্জুর

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি জ্যাকবের রিমান্ড

পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিন এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

গার্মেন্টসকর্মী ফজলুল করিম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার ভাই উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়।

গত ২০ জুলাই রূপনগর এলাকায় ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় মামলা করেন। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব এই মামলার ১২২ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার তদন্ত কর্মকর্তারা আনিসুল হক ও জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন, যা রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আনিসুল হকের পাঁচ দিন এবং জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ অক্টোবর আব্দুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাকে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট