1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তা হরমুজ প্রণালিতে আটকে ‘বাংলার জয়যাত্রা’, কূটনৈতিক তৎপরতার চেষ্টা চলছে ইসরায়েল ‘নিরাপত্তা’কে ঢাল বানিয়ে ভূখণ্ড বাড়াচ্ছে: তুরস্ক খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ, তদন্তের দাবি নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকে ডুবে দুই শিশুর মৃত্যু আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডালে দুর্ঘটনার শঙ্কা, দ্রুত অপসারণের দাবি ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে বিসিবির কড়া সমালোচনা তাপস বৈশ্যর সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আইএমএফ ঋণের কিস্তি স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য

কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডালে দুর্ঘটনার শঙ্কা, দ্রুত অপসারণের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
কালীগঞ্জ নতুন বাজারে ঝুঁকিপূর্ণ রেইনট্রি গাছের শুকনো ডাল
কালীগঞ্জ নতুন বাজারে ঝুঁকিপূর্ণ রেইনট্রি গাছের শুকনো ডাল। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা।

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোড সংলগ্ন নতুন বাজার এলাকায় শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল এখন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাছগুলোর উঁচু অংশে ঝুলে থাকা বড় বড় শুকনো ডাল যেকোনো সময় ভেঙে পড়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটাতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ঝুঁকি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই সড়ক ব্যবহার করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। জনবহুল নতুন বাজার এলাকায় অসংখ্য দোকানপাট থাকায় ঝুঁকির মাত্রা আরও বেড়ে গেছে। অনেক ব্যবসায়ী ঠিক ঝুঁকিপূর্ণ ডালের নিচেই দোকান পরিচালনা করছেন, যা তাদের জীবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, ২০১৮ সালে একই সড়কের নতুন বাজার এলাকায় একটি গাছের বড় ডাল ভেঙে পড়ে ফাহমিদা বেগম নামে এক গর্ভবতী নারীর মর্মান্তিক মৃত্যু ঘটে। সেই ঘটনার পর কিছুদিন আলোচনা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে একই ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সবাই।

স্থানীয় মুরগি ব্যবসায়ী আলী হোসেন বলেন, “প্রতিদিন আতঙ্ক নিয়ে দোকানে বসে থাকি। সামান্য বাতাস হলেই মনে হয় এই বুঝি ডাল ভেঙে পড়ে যাবে।” তিনি আরও জানান, পৌরসভার পূর্ব পাশে স-মিল এলাকার একটি রেইনট্রি গাছের বড় শুকনো ডালও একইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক ডা. অজয় পাল বলেন, “আগেও এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আবারও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এদিকে, চলমান কালবৈশাখী মৌসুমে ঝড়ো হাওয়ার কারণে ঝুঁকি আরও বেড়ে গেছে বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের সময় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, বিষয়টি জেলা পরিষদের আওতাধীন হওয়ায় ইতোমধ্যে জেলা পর্যায়ের সভায় উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বাস দেন।

তবে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাসে নয়—বাস্তব পদক্ষেপ জরুরি। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, নিয়মিত গাছ পর্যবেক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা নেওয়া হলে একটি সম্ভাব্য বড় দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট