1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালীতে দুই ইসরায়েলি জাহাজ জব্দের দাবি ইরানের ১৩ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বিনিয়োগ বিতর্কে এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে ৫০ ডিগ্রি তাপমাত্রা, তাপপ্রবাহে পুড়ছে দেশ লৌহজংয়ে অপহরণ মামলার রায়ের জেরে বাদীকে হত্যা চেষ্টার অভিযোগ কালীগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট; বৃদ্ধাসহ দুই নারী আহত ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি কুষ্টিয়া-৩ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি: দুই ফিলিং স্টেশনে জরিমানা পাকিস্তানে আলোচনা প্রস্তুতির মধ্যেই মার্কিন বাহিনীর হাতে ইরানি কার্গো জাহাজ আটক

কালীগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট; বৃদ্ধাসহ দুই নারী আহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে জমি বিরোধের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৬৫ বছরের বৃদ্ধাসহ দুই নারী আহত হয়েছেন। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাসহ দুই নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী তরিকুল ইসলাম শিমুল জানান, প্রতিবেশী ইমদাদুল ও নজরুল ইসলামের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল সাড়ে চারটার দিকে প্রতিপক্ষের লোকজন তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সে সময় তিনি বাড়িতে না থাকলেও তার স্ত্রী রিনা খাতুন (৩৮) প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে প্রতিপক্ষরা লাঠিসোটা নিয়ে রিনা খাতুনকে মারধর শুরু করে। তার চিৎকারে এগিয়ে আসেন তরিকুলের মা মাজেদা বেগম (৬৫)। তাকেও ছাড়েনি হামলাকারীরা। দুজনকেই বেধড়ক মারধর করা হয়। এরপর হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরে থাকা পাট বিক্রির প্রায় সাড়ে সাত লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

পরে খবর পেয়ে তরিকুল ইসলাম বাড়িতে এসে আহত স্ত্রী ও মাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেললাল হোসেন জানান, মারপিট ও ভাঙচুরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এ ঘটনায় স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিনের জমি বিরোধ থেকে এ ধরনের সহিংসতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট