1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৭ নম্বর ওয়ার্ড দলের বড় জয়

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে জয় উদযাপন করছে ৭ নম্বর ওয়ার্ড দল

ঝিনাইদহের কালীগঞ্জ-এ অনুষ্ঠিত সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ক্রিকেট দল। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩ ও ৫ নম্বর ওয়ার্ড দলকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দেয়।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৭ নম্বর ওয়ার্ড দল। নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে চ্যালেঞ্জিং ১৬৫ রান। দলের হয়ে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেন জনি, যিনি একাই ৭৬ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন। তার এই দুর্দান্ত ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে তোলে মাঠ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের সম্মিলিত দল। নিয়মিত উইকেট হারিয়ে তারা কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি। মাত্র ১২ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করতে পারে মাত্র ৬০ রান। ফলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ৭ নম্বর ওয়ার্ড ক্রিকেট দল।

ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল জনি ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। ম্যাচ পরিচালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহিন হোসেন ও রাসেল হোসেন। স্কোরার হিসেবে ছিলেন কার্তিক ভট্টাচার্য এবং ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম।

খেলা শেষে মাঠের বাইরে থেকে আকর্ষণীয় ক্যাচ নেওয়া তিনজন দর্শককে পুরস্কৃত করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক অজিত ভট্টাচার্য, সাংবাদিক জামির হোসেন এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রতিনিধি শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামান আকাশ। প্রাণবন্ত এই ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট