1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, রাজাপুরের যুব উন্নয়ন কর্মকর্তাকে ঘিরে বিতর্ক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন হেলাল এমপি, দিঘলিয়া প্রেসক্লাবের অভিনন্দন কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৭ নম্বর ওয়ার্ড দলের বড় জয় ৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান : প্রধানমন্ত্রী দরিদ্র ও হয়রানির শিকার মানুষের পাশে সরকার: চালু হলো ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণ বিচার নিয়ে ক্ষোভ, শিক্ষার্থীদের মানববন্ধন পিরোজপুরে ভাড়া বাসায় অভিযান, গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিক্ষায় আলোর ছোঁয়া: বৃত্তি, উপকরণ ও খাদ্য সহায়তায় পাশে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দল

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন হেলাল এমপি, দিঘলিয়া প্রেসক্লাবের অভিনন্দন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
খুলনা-৪ আসনের এমপি এস কে আজিজুল বারী হেলাল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। দিঘলিয়া প্রেসক্লাব এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস কে আজিজুল বারী হেলাল-কে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দিঘলিয়া প্রেসক্লাব। জাতীয় সংসদের মাননীয় স্পীকারের মাধ্যমে এই মনোনয়ন প্রদান করা হয়, যা স্থানীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

জানা গেছে, এর আগে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট সদস্য মনোনয়নের জন্য সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে পত্র প্রেরণ করে। সেই আবেদনের প্রেক্ষিতেই অভিজ্ঞ জনপ্রতিনিধি হিসেবে এস কে আজিজুল বারী হেলাল এমপিকে এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।

দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, একজন দক্ষ ও অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে তার এই অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ নির্বাহী ও অন্যান্য সদস্যরা এই মনোনয়নের জন্য শুভেচ্ছা জানান। তারা বলেন, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি খাতভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণায় এই মনোনয়ন নতুন দিগন্ত উন্মোচন করবে এবং খুলনা অঞ্চলের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট