1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন গজারিয়ায় হোসেন্দী খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ মন্ত্রী এ্যানী পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন টানা ৫ম বারের মতো যুক্তরাজ্যের মেয়র নির্বাচিত ‘মুক্তিযুদ্ধকে ব্যবহার করে লুটপাট চালানো হয়েছে’ — প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ দাবিতে স্মারকলিপি প্রদান

জেলা শহরে রেললাইন সংযোগ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় নাগরিক ও উন্নয়নকর্মীরা। একই সঙ্গে নবগঙ্গা নদী সংস্কার এবং গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের দাবিও জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে ‘রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই স্মারকলিপি পাঠানো হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, প্রভাষক কামাল হোসেন, মুকুল হোসেন, অ্যাডভোকেট আসাদুল ইসলাম, আইয়ুব হোসেন রানা, শারমিন সুলতানা, হাফেজ কামরুল ইসলাম ও মোহাম্মদ আলীসহ আরও অনেকে।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন জেলা উন্নয়নের ধারায় এগিয়ে গেলেও ঝিনাইদহ এখনও গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত। পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়াচুয়াডাঙ্গা জেলায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহরে এখনো কোনো রেললাইন স্থাপন হয়নি। ফলে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।

নেতারা আরও বলেন, ঝিনাইদহ জেলা সদরে এখনও একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়নি। এতে চিকিৎসা শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। একইসঙ্গে কৃষিপ্রধান এই অঞ্চলে একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়িত হয়নি।

স্মারকলিপিতে নবগঙ্গা নদী সংস্কারের ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নদীটি নাব্যতা হারিয়ে বিভিন্ন স্থানে সংকুচিত হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।

এছাড়া জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন এবং দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণের জোর দাবি জানান তারা। তাদের মতে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আসবে।

স্থানীয়দের আশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত এসব দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং ঝিনাইদহ জেলার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট