1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে হারানো ও চুরি হওয়া ২৫টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত কনটেন্ট ক্রিয়েটর কারিনা হামিদ দিঘলিয়ায় গোপনে বিক্রির অভিযোগে ওএমএসের ১০ বস্তা চাল জব্দ, তদন্তে প্রশাসন পিরোজপুরের কাউখালীতে মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে উপকরণ বিতরণ কাহারোলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম কালীগঞ্জে সরকারি বেতন-ভাতার দাবিতে মসজিদভিত্তিক শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি জামালপুরে ড. নিলোফার চৌধুরী মনিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৬ উদ্বোধন ব্যাংক খাতের সংকট সমাধান না হলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না: হোসেন জিল্লুর রহমান

জামালপুরে ড. নিলোফার চৌধুরী মনিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
জামালপুরে ড. নিলোফার চৌধুরী মনিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এম শুভ পাঠান

জামালপুরে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ায় ড. নিলোফার চৌধুরী মনিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন সাবেক যুবদল নেতা এবং জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান। এ সময় রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে শুভেচ্ছা অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রতিনিধি সূত্রে জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানে এম শুভ পাঠান ড. নিলোফার চৌধুরী মনিকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির দুঃসময়ে রাজপথ ও বিভিন্ন টেলিভিশন টকশোতে দলের পক্ষে সাহসী ভূমিকা পালন করেছেন তিনি। তার এই রাজনৈতিক অবদান মূল্যায়ন করেই তাকে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করছেন। আগামীর সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা রিপন হোসেন হৃদয়, জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম আবু তালহা, সড়ক পরিবহন শ্রমিক দল নেতা শাহরিয়ার হোসেন শিপু, সহ-সংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, তারেক রহমান যুব পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, জেডসিএফ সদর থানা পূর্ব শাখার সভাপতি ছানোয়ার হোসেন ছানু, শ্রমিক দল নেতা মাসুদ রানা পারভেজ, দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রাকিব হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নেতাকর্মীরা ড. নিলোফার চৌধুরী মনির রাজনৈতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং জামালপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট