1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ

ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
ঝিনাইদহে বিকাশ প্রতিনিধির টাকা ছিনতাই চেষ্টার পর জব্দ করা মোটরসাইকেল

ঝিনাইদহের কালীগঞ্জে দিনে-দুপুরে এক বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত করে তিন লাখাধিক টাকা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে সড়কে চলাচলকারী এক কভার ভ্যান চালকের সাহসিকতা ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে সেটি জব্দ করে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়া প্রিন্স ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আহত বিকাশ প্রতিনিধি জাবেদ আলী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রঘুনাথপুর বাজার থেকে বিকাশ এজেন্টের প্রতিনিধি জাবেদ আলী টাকা নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে কেয়া প্রিন্স ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তারা জাবেদ আলীকে ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা সেতু ট্রান্সপোর্টের একটি কভার ভ্যানের চালক সুরুজ শেখ ঘটনাটি দেখতে পান। পরিস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত নিজের গাড়িটি ছিনতাইকারীদের সামনে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে দেন। এতে আতঙ্কিত হয়ে দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত জাবেদ আলীকে উদ্ধার করেন এবং ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলে দুটি নম্বর প্লেট পাওয়া গেছে। নম্বর দুটি হলো— ঝিনাইদহ-ল ১৩-৫৫২৮ এবং গোপালগঞ্জ-ল-১১-৩২১১। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

স্থানীয়রা বলছেন, কভার ভ্যান চালক সুরুজ শেখের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতা না থাকলে বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারত। তার এমন মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা করছেন সবাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট