1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কালীগঞ্জ থানার নবাগত ওসির সাথে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সাথে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার থানাতে ওসির কার্যালয়ে মতবিনিময়ে

প্রেসক্লাবের সাংবাদিকগণ কালীগঞ্জের আইনশৃংখলা নিয়ন্ত্রনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল পত্রিকার প্রতিনিধি জামির হোসেন, সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হাবিব ওসমান, উপদেষ্টা সদস্য ও দৈনিক উচ্চ কন্ঠ পত্রিকার সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, গাজী টিভির ওলিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক ও খোলা কাগজের কামরুজ্জামান তোতা।

এ সময় নবাগত ওসি সহিদুল ইসলাম কালীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে করা সম্ভব। মাদক প্রতিরোধ সহ চুরি, ছিনতাই ও জানযট রোধে পুলিশ সবসময় সচেষ্ট থাকবে। এ শহরকে নিরাপত্তা দিতে তিনি সিসি ক্যামেরা স্থাপনে সাংবাদিকদের সহযোগিতা চান। এ সময়ে মতবিনিময়ে উপস্থিত কালীগঞ্জ থানার নবগত ওসি (তদন্ত) মোফাজ্জেল হক সাংবাদিকদের শুভেচ্ছা জানান। তিনিও আইনশৃংখলা নিয়ন্ত্রনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই সমিরন বিশ্বাস।

মতবিনিময়ে প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আরটিবিডি নিউজ এর স্টাফ রিপোর্টার আরিফ মোল্ল্যা, সহ-সভপতি আমাদের সময়ের মানিক কুমার, সহ-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি আশিকুর রহমান, নির্বাহী সদস্য ও যায়যায় দিন পত্রিকার তারেক মাহমুদ, উপদেষ্ঠা সদস্য দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, সহ-সাংগঠনিক ভোরের কাগজের বেলাল হোসেন বিজয়, অবজারভার পত্রিকার মতিউর রহমান, গণমুক্তি পত্রিকার নজরুল ইসলাম, ভোরের পাতার সাইদুর রহমান, মানব কন্ঠের শাহাজান আলী বিপাশ, দৈনিক সান এর সম্পাদক ইমদাদুল ইসলাম ইনতা, মুক্তির লড়াই পত্রিকার শাহিনুর রহমান পিন্টু, দৈনিক নবচিত্র ও গণ তদন্ত পত্রিকার মাসুদ রানা, দৈনক কল্যানের শামসুল করিম ইমন, সত্য পাঠের আব্বাস উদ্দিনহ থানার অন্যান্য কর্মকর্তাগণ ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট