1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

লভ্যাংশ না দিলেও আলহাজ টেক্সটাইলের শেয়ারের মূল্যবৃদ্ধি!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল লিমিটেড ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানির পরিচালনা পর্ষদ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। তবে আজ বুধবার শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্যবৃদ্ধি হয়েছে।

সর্বশেষ হিসাববছরে আলহাজ টেক্সটাইল শেয়ারপ্রতি লোকসান করেছে ৭৮ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৯১ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি ২০২৫। এই এজিএম আয়োজনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি ২০২৫।

লভ্যাংশ না দেওয়ার ঘোষণার পরও আজ শেয়ারবাজারে আলহাজ টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে, আজকের দাম: ১১৭ টাকা ৭০ পয়সা, গতকালকের দাম: ১১০ টাকা, গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল ১৮৮ টাকা ৯০ পয়সা, আর সর্বনিম্ন মূল্য ছিল ৮৭ টাকা।

আলহাজ টেক্সটাইল গত কয়েক বছরে নগদ ও বোনাস লভ্যাংশ দিয়েছে নিম্নরূপ, ২০২২: ৩%,  ২০২১: ১%, ২০১৭-২০১৬: ৫% বোনাস লভ্যাংশ: ২০১৮-২০১৫: ১০%

কোম্পানির সাম্প্রতিক বছরগুলোর লভ্যাংশ প্রদানের ধারা এবং আর্থিক অবস্থা বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট