1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশু নিহত আরেক শিশু নিখোঁজ

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশু নিহত ও আরেক শিশুর শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছে। এরমধ্যে ফাতেমা খাতুন (১০) নিহত হয়েছে ও তাসনিম (১১) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জিম খাতুন (১০)

নামে এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফাতেমা, তাসনিম ও জীম বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এসময় প্রথমে ফাতেমা পানিতে নেমে সাতার কাটা শুরু করে। এটা দেখে তাসনিমও পানিতে নামে। পানিতে নেমে ফাতেমা ও তাসনিম একজন আরেকজনের ধরাধরি করার সময় তারা পানিতে তলিয়ে যাচ্ছিল। তাদের তলিয়ে যাওয়া দেখে জীম খাতুন নামে তাদের এক খেলার সাথী পুকুরের পানিতে নেমে তাদের উদ্ধার করতে যায়। এসময় জীমও তলিয়ে যাচ্ছিল। এমন মুহূর্ত দেখে পাশে থাকা আরেক খেলার সাথী সাব্বির হোসেন চিৎকার করতে থাকে। তার চিৎকারে প্রতিবেশী রহমত আলী এসে জীম খতুনকে উদ্ধার করে। পুকুরে পানির গভীরতা বেশি হওয়া তারা ডুবে যায় বলেও জানিয়ে স্থানীয়রা।

সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকা বিকাল পর্যন্ত তারা নিখোঁজ তাসনিমকে উদ্ধার করতে পারেনি। নিহত ফাতেমা খাতুন বেথুলী মন্ডলপাড়া আব্দুর রাজ্জাকের মেয়ে। সে ৩ বোনের সবার ছোটো। ফাতেমা বেথুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী। এছাড়া নিখোঁজ তাসনিম কালীগঞ্জ উপজেলা আলাইপুর গ্রামের দিন মজুর আব্দুল বারেকের মেয়ে। দুই ভাইবোনের মধ্যে বড় তাসনিম। তাসনিম বেথুলী গ্রামের নানা দুখু মিয়ার বাড়ি বেড়াতে এসেছিল। সে আলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি রওনা দিয়েছেন।

এবং জীবিত উদ্ধার জীম খাতুন বেথুলী গ্রামের মুদি ব্যবসায়ী মোফাজেল হোসেনের মেয়ে। জীম বেথুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, পুকুরে পানির গভীরতা প্রয় ২০ ফুট। যে কারণে আমরা স্থানীয়দের সহযোগীতায় চেষ্টা করেও নিখোঁজ তাসনিমকে উদ্ধার করতে পারিনি। স্থানীয় শত শত উৎসুক জনতা পুকুর পাড়ে মর্মান্তিক এই করুন দৃশ্য দেখার জন্য ভিড় করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট